সিলেট থান্ডারের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন খুলনা টাইগার্সের ওপেনার মেরাজ ।

আভা ডেস্কঃ সিলেট থান্ডারের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন খুলনা টাইগার্সের ওপেনার মেহেদী হাসান মিরাজ। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য দিয়েছিল সিলেট। জবাবে ৬২ বলে ৩ ছক্কা এবং ৯ চারে অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে ৮ উইকেটের বড় জয় এনে দেন মিরাজ। অসাধারণ এ ব্যাটিংয়ের পর প্রশংসায় ভাসছেন তিনি।

ম্যাচ শেষে এ বিধ্বংসী ইনিংসের রহস্য খোলাসা করেন মিরাজ। তার মতে, পাওয়ার প্লেতে ব্যাটিং করার সুবিধা কাজে লাগাতে পারায় সাফল্য ধরা দিয়েছে।

তিনি বলেন,পাওয়ার প্লেতে ব্যাটিং করলে আমি টাইমিং করে খেলতে পছন্দ করি। এটা কাজে দিয়েছে। এসময় গ্যাপ বের করতে পারলেই চার হয়ে যায়। এদিন সবকিছু ঠিকঠাক হয়েছে। আমার খেলার ধরন অনুযায়ী, ওপরে ব্যাটিং করলে সুবিধা বেশি থাকে। সার্কেলে বেশি রান আসে।

গেল দুই ম্যাচে ওপেনিংয়ে নেমে ভালো করতে পারেননি মিরাজ। আউট হয়েছেন যথাক্রমে ০ এবং ১২ রান করে। তবু ওপেনিংয়ে তার প্রতি আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দারুণভাবে দিতে পারায় খুশি তিনি।

২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বলেন,এজন্য আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে ওপেনিংয়ে খেলাতে চাইলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কারণ, আমার ব্যাটিংয়ের ধরনটাই শুরুর জন্য উপযুক্ত। তবে প্রথম দুই ম্যাচ ভালো যায়নি।আল্লাহর অশেষ রহমতে এদিন অনেক ভালো হয়েছে।

স্পিন অলরাউন্ডার বলেন, তারা যে আমার ওপর ভরসা রেখেছে, এটা দারুণ লেগেছে। আমার বিশ্বাস ছিল, আমি পারব। কারণ, পাওয়ার প্লেতে টাইমিংটাই দরকার। স্লগ ওভারে যেটা কার্যকরী নয়। সেখানে জোরে হিট করতে হয়।এসময় আমার কাছে ১৫ বলে ৩০/৩৫ রান চাইলেও হয়তো পারব না।

যুগান্তর

 

Next Post

এবারের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের চারটি সমাপনী পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে।

রবি ডিসে. ২৯ , ২০১৯
আভা ডেস্কঃ এবারের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের চারটি সমাপনী পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে। পরীক্ষাগুলো হচ্ছে- অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল […]

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links