জাহাঙ্গীর অালম মেহেরপুর প্রতিনিধিঃআগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুর রহমান, সিভিল সার্জন শামীম আরা নাজনীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীন, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আলামিন ধুমকেতু , জেলা তথ্য অফিসার মোহম্মদ আলী, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি সাইদুর রহমান, এসময় সেখানে সরকারী কর্মকর্তা ও জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি ঘোষনা করা হয়। সকালে কালো ব্যাচ ধারন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন। এছাড়া ঐ দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্গন প্রতিযোগীতা, জেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। এসকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Next Post
প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ
মঙ্গল জুলাই ৩০ , ২০১৯
জাহাঙ্গীর আলম মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুর জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামের সোহেল রানা নামের এক শারীরিক প্রতিবন্ধীর ভাতার টাকা পকেটস্থ করেছেন ইউপি মেম্বর। বেআইনি ভাবে নিজের কাছে ভাতার কার্ড রাখা ও জাল টিপসই দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছেন মেম্বর জাকির হোসেন। এ অভিযোগ করে প্রতিকার ও মেম্বরের দুর্নীতির বিচার চেয়ে বিভিন্ন […]
এই রকম আরও খবর
-
৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:১১ অপরাহ্ন
পুঠিয়ায় গভীর নলকূপ দখন ও মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ।
-
১৬ অক্টোবর, ২০২১, ৫:৩০ অপরাহ্ন
রাজশাহী রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি ঝুনু ও সাধারন সম্পাদক ছোটন
-
৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৪ পূর্বাহ্ন
মামলা নিষ্পত্তির হারে নতুন চমক দেখিয়েছে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি।
-
৯ এপ্রিল, ২০২৬, ৬:০২ অপরাহ্ন
কাশ্মীর উপত্যকায় রঙিন উৎসব
-
৩১ মে, ২০২৩, ৮:১২ অপরাহ্ন
৫ দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত
-
২৬ নভেম্বর, ২০২১, ১১:১৮ অপরাহ্ন
মুম্বাইয়ে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
