মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮ কেজি গাঁজা আটক করেছে যশোরের বিজিবি সদস্যের একটি বিশেষ দল। শনিবার রাত ২টার দিকে বেনাপোল ঘটিকায় রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের গাঁজা জব্দ করে বিজিবি। তবে এসময়ে বিজিবি সদস্যরা গাঁজা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মাদকদ্রব্য গুলোর সিজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
রঘুনাথপুর বিওপি’র নায়েক মোঃ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার দিবাগত রাত ২টার দিকে ১নং ঘিবা সীমান্তে অভিযান চালানো হয়। এসময়ে দু’জনপাচারকারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দু’টি টুপলা ফেলে পালিয়ে যায়। পরে টুপলা দু’টি খুলে ২৮ কেজি গাঁজা পাওয়া যায়। তবে এসময়ে কোন পাচারকারীকে আটক করা সম্ভাব হয়নি বলে তিনি জানান।
Next Post
রাজশাহীতে আমের ক্যারেট থেকে ফেনসিডিল উদ্ধার
সোম জুলাই ৮ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে আমের ক্যারেট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ জুলাই সোমবার সকালে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে ফেনসিডিলসহ রাবিক আলীকে (৩৩) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ শিরোইল […]
এই রকম আরও খবর
-
১০ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন
রিফাত শরীফ হত্যা মামলাটি ঢাকার আদালতে বদলি চেয়ে আবেদন করেছে মিন্নি ।
-
২২ জানুয়ারি, ২০২০, ৯:৪০ পূর্বাহ্ন
হায়রে কিস্তি, বন্যা, দুর্যোগ, অভাব অনটনেও পিছ ছাড়ে না কিস্তি।
-
২৮ জানুয়ারি, ২০২০, ১০:৪৩ অপরাহ্ন
রাজশাহী পুলিশের অভিযানে গ্রেফতার ৭৮ ।
-
১৭ নভেম্বর, ২০১৮, ১১:২৭ অপরাহ্ন
সরকারী কাজে বাধা প্রদান, অতএব পর সাবেক ছাত্র নেতার জেল।
-
১১ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ: ধর্ষক আটক
-
১৭ জুন, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয়
