জাহাঙ্গীর আলমঃঃ উন্নয়নের স্বার্থে বড় বাজেট হতে আপত্তি থাকে না, যদি সেই বাজেট গরীব মধ্যবিত্ত সহ সকল জনগণের সমস্বার্থে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এবারের বাজেটে পরিপূর্ণভাবে লুটেরা ধনিক শ্রেণীর স্বার্থে করা হয়েছে। গণশুনানির মধ্য দিয়ে যেখানে গ্যাসের দাম না বাড়ানোর পরামর্শ ছিল সেখানে সংসদ কে পাশ কাটিয়ে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি করে জীবনযাত্রার সর্বক্ষেত্রে একটা নৈরাজ্য সৃষ্টি করলো। আমদানি মূল্য সমন্বয়ের নামে একদল লুটেরা ব্যবসায়ীকে লুট করার সুযোগ সৃষ্টি করা হলো। জনগণ এ ধরনের গণবিরোধী নীতি মানবে না। অনতিবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রত্যাহার করতে হবে। নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা সঞ্চয়পত্রের তাদের বিনিয়োগ করতে সেখানে শতকরা ৫ ভাগ ট্যাক্স বাড়িয়ে ঐ সকল মানুষের নুন্যতম সুযোগ টুকুও কেড়ে নেয়া হলো। এমনকি মেয়েদের ব্যবহার্য ন্যাপকিন প্যাডের মূল্য বাড়িয়ে নারী স্বাস্থ্যর বিপরীতে সরকার অবস্থান গ্রহণ করল। মেগা প্রজেক্টের চাপ অন্যদিক সুশাসনের অভাব। নারী নির্যাতন রিফাত হত্যার মতো নৃশংস ঘটনা রাষ্ট্র সমাজ জীবনে তীব্র নেতিবাচক নৈরাজ্যর পরিস্থিতি তৈরি করেছে। সরকারের এই ব্যর্থতা জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকেই উৎসাহিত করবে।
Next Post
প্রতারনার দায়ে নাইজেরিয়ান নাগরিকে আটক করেছে নাটোর জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতি জুলাই ৪ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ নাটোরে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় জিম ওরফে জেমস নামে এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের চকরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুপুরে সাংবাদিকদের সামনে উপস্থিত করে একটি ব্রিফিং করা হয়। নাটোর সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল […]
এই রকম আরও খবর
-
২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪০ অপরাহ্ন
নন্দীগ্রামে জমি জবর দখলের অভিযোগ
-
১৫ আগস্ট, ২০১৮, ৪:২০ পূর্বাহ্ন
দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় ভিজিএফের চাল বিতরণ বন্ধ হয়।
-
৮ মে, ২০২১, ২:১৩ অপরাহ্ন
নাটোরে বাসচাপায় স্কুল শিক্ষকসহ নিহত-২
-
১৬ জুলাই, ২০১৯, ১১:৪২ পূর্বাহ্ন
রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র লিটনের বৈঠক।
-
১৩ জানুয়ারি, ২০২০, ৩:১৪ অপরাহ্ন
ভ্যানচালক থেকে পত্রিকার সম্পাদক অতপর বনে গেলেন কোটিপতি ।
-
৮ জুন, ২০২২, ১০:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে চাল ও খাবার হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়
