নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীতে ক্লাস ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা পার্কে আড্ডা দেওয়া অবস্থায় ১০ জনকে আটক করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আটকদের অভিভাবকরা উপস্থিত হলে মুচলেকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় নগরীর শিমলা পার্কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন আরএমপি’র মিডিয়া মুখপাত্র এডিসি সাবিনা ইয়াসমিন।
পুলিশ জানায়, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন পার্কে এসে আড্ডা দেয়। কিছু দিন হলো এমন অভিযোগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর কাছে আসতে থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম নগরীর শিমলা পার্ক হতে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
Next Post
নন্দীগ্রামে কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন
বুধ নভে. ৬ , ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পিঁয়াজ, মুগ, মসুর, খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৬ ই নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম, […]

এই রকম আরও খবর
-
৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৭ পূর্বাহ্ন
রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ২৫ ঘর পুড়েছে বলে জানা গেছে।
-
৪ জুন, ২০২০, ৮:৪২ অপরাহ্ন
আইনমন্ত্রী করোনায় আক্রান্তের খবর গুজব, তিনি সুস্থ আছেন ।
-
১০ মার্চ, ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
১৩তম ডেপুটি জেলার এবং ৬১তম কারারক্ষি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
-
৭ জানুয়ারি, ২০২২, ৫:৪৭ অপরাহ্ন
ফেলানীর পথে ১১ বছরে আরও দুই ডজন
-
১৫ আগস্ট, ২০২১, ৮:৩৫ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল
-
২১ জানুয়ারি, ২০২০, ৯:৫৬ অপরাহ্ন
প্রেমিক কতৃক ধর্ষণে অন্তঃসত্বা প্রেমিকা। বিয়ের ৪৫ দিনের মাথায় স্বামীর বাড়ীতে গর্ভপাত, স্বামী ও প্রেমিকা আটক ।
